যেকোনোভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন সেই আনিকা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ PM
আনিকা রানিয়া সিদ্দিকী

আনিকা রানিয়া সিদ্দিকী © সংগৃহীত

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ আলোচনায় এসেছেন সুইডেনপ্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। যদিও এর আগে নিজস্ব অর্থায়নে ঢাকাতেই পাঁচ দিনের ট্রায়াল ক্যাম্পে অংশ নিয়ে চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন তিনি। 

কিন্তু এই পুরোটা সময়ে গণমাধ্যমের আড়ালেই দিন কেটেছে তার। এমনকি ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও সেভাবে তাকে নিয়ে আলোচনা উঠেনি। অবশেষে আলোতে আসলেন ২০ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল উইঙ্গার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই তাকে দেখার সুযোগ পেয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ৪৫ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রাথমিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আনিকা। তার দাবি, নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল।

তার ভাষ্যমতে, 'ভালো লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হইছে। আবহাওয়া এবং সবকিছুই ছিল নতুন। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু দিনে দিনে সবকিছু ভালো হচ্ছে।'

আনিকা এ-ও জানান যে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার দীর্ঘদিনের ব্যক্তিগত লালিত স্বপ্ন ছিল।

তার ভাষ্য, 'হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার এই লক্ষ্য ছিল। আমি কোনো না কোনোভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম, তাই এখানে আসতে পেরে আমি খুব খুশি।'

এদিকে ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই সতীর্থদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে তার। নতুন বন্ধুদের প্রসঙ্গে আফঈদা (খন্দকার), রিপা, স্বপ্না (রানি) এবং রূপনার (চাকমা) নাম উল্লেখ করেন আনিকা।

অন্যদিকে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আজ (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। থাইল্যান্ডে যাত্রাবিরতি শেষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনি পৌঁছানোর কথা রয়েছে বাঘিনীদের। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ‘ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে’ দলের প্রস্তুতি ক্যাম্প এবং সিডনিতেই ২৬ ফেব্রুয়ারি ‘ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স’র বিপক্ষে একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলার কথা লাল-সবুজের প্রতিনিধিদের।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9