অতিরিক্ত সময়ের নাটকে ফাইনালে আর্সেনাল

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ PM
 আর্সেনাল খেলোয়ারদের উদযাপন

আর্সেনাল খেলোয়ারদের উদযাপন © সংগৃহীত

লড়াইটা খুব বেশি উত্তেজনাপূর্ণ না হলেও ঘরের মাঠে ফলটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে আর্সেনাল। চেলসির বিপক্ষে নির্ধারিত সময়ের ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও, অতিরিক্ত সময়ের শুরুতেই কাই হাভার্টজের করা একমাত্র গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সেই গোলেই লিগ কাপের ফাইনালে উঠে যায় গানাররা।

পজেশন ও আক্রমণের সবদিক থেকেই এগিয়ে ছিল চেলসি। ৫৫ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নেয় তারা, এর দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল নেয় ৬টি শট, সেখানেও দুটি ছিল লক্ষ্যে, এর একটিই আবার হয়ে ওঠে ফাইনালের টিকিট এনে দেওয়া গোল। 

এদিন প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল বেশ ম্যাড়ম্যাড়ে। ১৮তম মিনিটে আর্সেনাল ভালো সুযোগ পেলেও ইনকাপিয়েরের জোরালো শট ঠেকিয়ে দলকে বাঁচান চেলসি গোলরক্ষক পিয়েরো। বিরতির আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট সামাল দেন কেপা আরিজাবালাগা।

দ্বিতীয়ার্ধে কিছুটা গতি বাড়লেও কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি দুই দলই। এতে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়। 

ইনজুরির টাইমের ষষ্ঠ মিনিটের শুরুতেই অনেক চেলসি সমর্থক হতাশ হয়ে মাঠ ছাড়তে শুরু করেন। সেই হতাশা আরও বাড়িয়ে দেন সাবেক ক্লাবের বিপক্ষে গোল করা হাভার্টজ। ৯৭তম মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত ফিনিশিং করেন তিনি।

এই জয়ে ঘরের মাঠে চেলসির বিপক্ষে টানা অপরাজেয় থাকার রেকর্ড ধরে রাখল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের শেষ ১০ দেখায় জয় নেই স্টামফোর্ড ব্রিজের দলটির। প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে উঠেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬