ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে উড়ছে ব্রাজিল

০৮ নভেম্বর ২০২৫, ১০:০৩ AM
 ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত ছবি

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে সেলেসাওরা। ইন্দোনেশিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।

শুক্রবার (৭ নভেম্বর) দোহার অ্যাস্পায়ার একাডেমি মাঠে ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল ও ধারাবাহিক চাপের ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে লুইস এডুয়ার্ডোর দারুণ শটে এগিয়ে যায় ব্রাজিল।

৩৩তম মিনিটে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার পুটু পাঞ্জির আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। এরপর ৩৯তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন মোরাইস।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্দোনেশিয়া। বরং ৫৮তম মিনিটে রুয়ান পাবলোর গোলে আরও বড় জয়ের পথ তৈরি করে ব্রাজিল। এরপর আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

এই জয়ে ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬