আফগানিস্তানের পরিবর্তে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

০১ নভেম্বর ২০২৫, ০৮:১৪ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে শেষ সময়ে এসে বাংলাদেশ সফর বাতিল করে আফগানিস্তান। ফলে আফগানিস্তানের পরিবর্তে নেপালকে বেছে নিয়েছে বাংলাদেশ। একই দিনে নেপালের বিপক্ষে খেলবে হামজারা।

এদিকে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু এএফসি জানায় ম্যাচটি ঢাকায় হচ্ছে না। ম্যাচ আয়োজনের জন্য সব আয়োজন করে রাখা বাফুফে এই সিদ্ধান্তে হতাশ।

এএফসির কাছ থেকে বাফুফে যে চিঠি পেয়েছে, সেখানে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়। বিবৃতিতে বাফুফে জানিয়েছে ওই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি তারা। এ কারণে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে ‘আনুষ্ঠানিক আপত্তি’ জানিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা।

পাশাপাশি ‘পুনর্বিবেচনা বা বিকল্পভাবে’ মিয়ানমার-আফগানিস্তানের ১৮ নভেম্বরের ম্যাচটি ‘স্থগিত’ রেখে ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশেই আয়োজনের অনুরোধ জানিয়েছে বাফুফে।

১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলেরই বাছাই পেরুনের আশা শেষ হয়ে গেছে আগেই।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬