আজ থেকে ভারত ম্যাচের ক্যাম্প, হামজা আসবেন কবে

৩০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের প্রাণ ভ্রমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। মাত্র পাঁচ ম্যাচ খেলেই ফুটবল প্রেমিদের  মন জয় করে নিয়েছেন তিনি। তাকে ঘিরে বাংলাদেশ ফুটবলে নতুন করে জোয়ার তৈরি হয়েছে। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আজ থেকে।

এবারও ক্যাম্পের শুরু থেকে হামজাকে পাওয়া যাবে না। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ থেকে ১৮ নভেম্বর আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরতি। লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা দেশে আসতে পারেন ৯ নভেম্বর।

জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আগামীকাল থেকে ক্যাম্প শুরু হলেও এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে যাওয়ায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেবেন ১ নভেম্বরের পর।

আমের বলেন, ‘ভারত ম্যাচের কথা মাথায় রেখে আগামীকাল থেকেই আমরা ক্যাম্প শুরু করছি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা কুয়েতে আছেন। তাঁরা আসার পর ক্যাম্পে যোগ দেবে। এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত যে হামজা আসছেন ৯ তারিখ (৯ নভেম্বর)।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২ গোল ও সতীর্থকে দিয়ে ১ গোল করিয়েছেন।

 

 

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬