ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ

৩১ অক্টোবর ২০২৫, ০১:০৩ PM
বাংলাদেশ-ভারত ক্রিকেট

বাংলাদেশ-ভারত ক্রিকেট © সংগৃহীত

তিন ম্যচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরের মাঝমাঝি সময়ে ভারত সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।

সিরিজ দুটি কলকাতা এবং কর্নাটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আইসিসির এফটিপির অংশ এই সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’

ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার লড়াই শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬