প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৮ AM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। দুই বছর আগে এই প্রতিযোগিতায় নিজেদের মাঠে (আর্জেন্টিনায়) শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। এবার সেই হারের জবাব দিল আর্জেন্টিনার যুবারা।

এই জয়টি আর্জেন্টিনার জন্য আরও বিশেষ কারণ বয়ে এনেছে। তারা ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষবার তারা কোয়ার্টারে খেলেছিল ২০১১ সালে। এবারের গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিনটি ম্যাচেই জয় পেয়েছে এবং করেছে ৮টি গোল। নাইজেরিয়ার বিপক্ষে ৪ গোলসহ চার ম্যাচে তাদের মোট গোল সংখ্যা দাঁড়াল ১২। এই সময়ে তারা হজম করেছে মাত্র দুটি গোল।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা প্রথম গোলটি করে। খেলা শুরুর মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল করেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল। সারকো ভেঙে দেন ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির করা ২ মিনিটের গোলের রেকর্ড। এরপর ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন উইঙ্গার মাহের কারিজ্জো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনিই। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার মাতেও সিলভেত্তি ডান দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিচু শটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

আগামী রবিববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মেক্সিকো। অন্যদিকে, শেষ ষোলোতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, তারা খেলবে নরওয়ের বিপক্ষে। নরওয়ে তাদের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায়। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও কলম্বিয়া।

 

 

এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ জুলাই ২০২৬
ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু আগামীকাল
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় সুখবর পেল ইংল্যান্ড
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা শেষ, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও কেন্দ্রগুল…
  • ১৫ জুলাই ২০২৬
নেকটারে অনলাইন সিসিএনএ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence