৯ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ অবস্থায় ভারত

১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

গত কয়েক মাস ধরেই বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত ফুটবল দল। এবার ফিফা র‌্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ল। বর্তমানে ১৩৩তম স্থানে আছে দলটি, যা গত ৯ বছরের মধ্যে ভারতের সবচেয়ে বাজে অবস্থান। 

তবে এমন বাজে অবস্থার জন্য ফিফারই দায় দেখছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। তার দাবি, ফিফার নীতির কারণেই নাকি র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে ভারত।

এদিকে ফিফার র‌্যাঙ্কিং মূলত ‘এলো’ মডেলের ভিত্তিতে ঠিক হয়ে থাকে। সহজ করে বললে, কেবল বর্তমান নয়, প্রতিটি দলের অতীত পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়। একইসঙ্গে যে দলের বিরুদ্ধে খেলা হচ্ছে, সেই দলের র‌্যাঙ্কিংও এক্ষেত্রে গুরুত্ব পেয়ে থাকে। ভারতের পিছিয়ে যাওয়ার পেছনে এই বিষয়টিকেই দায়ী করছেন কল্যাণ।

তার ভাষ্যমতে, 'র‌্যাঙ্কিং ঠিক করার সময় দলের অতীতের পারফরম্যান্সও দেখা হচ্ছে। এই পদ্ধতিতে পয়েন্ট যোগ-বিয়োগ হচ্ছে। কোনো দল কতগুলো ম্যাচ খেলল, কার কার বিরুদ্ধে খেলল, তাদের র‌্যাঙ্কিং কোথায়, সব দেখা হচ্ছে। তাই আমরা নিচে নামছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ভারত ছিল ৯৯ নম্বরে। দু’বছরে আমরা ১৩৩ নম্বরে নেমে গিয়েছি।'

নতুন সভাপতি কল্যাণ দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে হেরেছে ভারত। এসব পরাজয়ই বড় ধাক্কা দিয়েছে ভারতকে।

এ নিয়ে কল্যাণ বলেন, ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ফিফা প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল, তখন ভারতের অবস্থান ছিল ১৪৩। সেখান থেকে ১৯৯৬ সালে আমরা ৯৪ নম্বরে উঠেছিলাম। আবার ২০১৫ সালে ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল দল। তার তিন বছর পর আবার ৯৭-এ উঠেছিলাম। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, আমাদের উত্থান-পতন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬