ভারতের মেয়েদের ৬১ লাখ টাকা পুরস্কার, ঋতুপর্ণারা কী পেলেন

০৭ জুলাই ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে আগেও খেলেছে ভারত নারী ফুটবল দল। মিয়ানমারে সদ্য সমাপ্ত বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। নারী দলের এমন সাফল্যে তাদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। 

বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে এআইএফএফ। এছাড়া দেশে ফেরার পর উষ্ণ সংবর্ধনাও পেয়েছেন ফুটবলাররা।

মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে উড়িয়ে এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করেছিল ভারত। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৪-০ গোলে হারায় তারা। এছাড়া ইরাককে ৫-০ গোলে হারানোর পর শক্তিশালী থাইল্যান্ডকেও হারায় ভারতের মেয়েরা। 

সবশেষ ২০০৩ সালে নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত নারী দল। এছাড়া ২০২২ সালে আয়োজক হিসেবে এশিয়ান কাপ খেলেছিল ভারত। এবার ফের এশিয়ান কাপের মূলপর্বে খেলতে দেখা যাবে তাদের। 

এদিকে প্রথমবারের মত এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে খেলবে বাংলাদেশ নারী দল। রোববার (৬ জুলাই) মিয়ানমার থেকে ইতিহাস গড়ে ফেরার পর গভীর রাতেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। ঝলমলে আয়োজনে বাফুফের তরফ থেকে কোনো অর্থ পুরস্কার ঘোষণা আসে কি না, সেই দিকেই নজর ছিল সবার। তবে এমন কোনো ঘোষণাই আসেনি।

এদিন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।’

এর আগে, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের ৯ নভেম্বর দেড় কোটি টাকা ঘোষণা করেছিল বাফুফে। তবে সেই অর্থ এখনও আফ্রিদা-ঋতুপর্ণাদের হাতে পৌঁছায়নি। এছাড়া মাত্র কয়েকজন নারী ফুটবলারই মাসে ৫৫ হাজার টাকা সম্মানি পান।

দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগও নেই। ফলে, নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। আর এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেওয়ার পরও বাফুফে বসের কাছ থেকে কোনো আর্থিক ঘোষণা না আসায় হতাশ ফুটপ্রেমীরা। অনেকের মতে, এতে পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানই হয়েছে। 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬