বিশ্বকাপ ফাইনাল পরিচালনায় থাকছেন যারা

০৭ মার্চ ২০২৬, ০৬:২৭ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৬:২৮ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

মাত্র এক ম্যাচ শেষেই পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। আগামী রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী এই ম্যাচের অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ থাকবেন। এর আগে, ২০২৪ বিশ্বকাপের ফাইনালেও ইলিংওয়ার্থ অনফিল্ড আম্পায়ার ছিলেন। এ ছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও পরিচালনা করেছিলেন ইলিংওয়ার্থ।

অন্যদিকে চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচেও ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ অনফিল্ড আম্পায়ার ছিলেন।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার দায়িত্ব পালন করবেন। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। দ্বিতীয় সেমিতে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ফাইনালে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

বিশ্বকাপের ফাইনালে জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিতেও ম্যাচ রেফারি ছিলেন তিনি।

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ অফিশিয়ালদের তালিকা:  

অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ

তৃতীয় আম্পায়ার: আল্লাউদ্দিন পালেকার

চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক

রেফারি: অ্যান্ডি পাইক্রফট

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬