আবারো বাবা হলেন নেইমার

০৬ জুলাই ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
বাবা হলেন নেইমার

বাবা হলেন নেইমার © সংগৃহীত

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কাটছে তার সময়। তবে মাঠে না থাকলেও, ব্যক্তিগত জীবনে পেয়েছেন সুখবর—আবারও বাবা হয়েছেন এই তারকা ফুটবলার।

শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় নেইমার ও তার বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে মেল। এটি নেইমারের চতুর্থ সন্তান এবং ব্রুনার দ্বিতীয়। এই জুটির প্রথম সন্তান মাভির জন্ম হয়েছিল ২০২৩ সালে।

সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমারের প্রথম সন্তান দাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তার তৎকালীন প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে। যদিও তাদের সম্পর্কের ইতি ঘটে অনেক আগেই, তবে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে। ২০২৪ সালে ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের পর নেইমারের সঙ্গে সম্পর্ক হয় ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির। সেই সম্পর্ক থেকেও নেইমারের আরও এক কন্যাসন্তান হেলেনার জন্ম হয়।

ট্যাগ: নেইমার
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950