এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণা-মনিকাদের ইতিহাস

০২ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:৩১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে অভাবনীয় সাফল্য পেল বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় লাল-সবুজের মেয়েরা। গ্রুপের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বাহরাইন ও তুর্কমেনিস্তান। এতে 'সি' গ্রুপের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল বাঘিনীরা। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আসরের মূল পর্ব। এটি দেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

টানা দুই জয়ে ৬ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষে পিটার জেমস বাটলারের দল। অন্যদিকে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে আসর শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩। বাহরাইন ও তুর্কেমেনিস্তানের পয়েন্ট সমান এক করে। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় এবং মিয়ানমার বাহরাইনকে হারায়, তাহলেও বাংলাদেশ ও মিয়ানমারের পয়েন্ট হবে সমান ৬। তবে এএফসি বাইলজ অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথমে ‘হেড-টু-হেড’ ফল বিবেচনায় আনা হয়। যেহেতু বাংলাদেশ সরাসরি মিয়ানমারকে হারিয়েছে, তাই গ্রুপ সেরা হিসেবে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নাম।

ফলে গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। এই প্রতিযোগিতার মূল আসর বসবে আগামী বছর অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ নারী দলের এই সাফল্য ঘিরে ফুটবল অঙ্গনে বইছে উচ্ছ্বাস। কোচ, খেলোয়াড়, সমর্থক—সবাই এই ঐতিহাসিক অর্জনে ভাসছেন গর্বে ও আনন্দে।

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬