বাংলাদেশের সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা চৌধুরী

১১ জুন ২০২৫, ০২:৩৪ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো সমর্থক। কিন্তু ২–১ গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা চৌধুরী

হামজার আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দেশের ফুটবল। লক্ষ্য রাখে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর, সিঙ্গাপুরের কাছে ঘরের মাটিতে হার পথটা কঠিন করে দিল। তবে ইতিবাচক থাকতে বললেন হামজা।

হারের হতাশা নিয়ে সামাজিক মাধ্যমে হামজা লিখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম,তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তিনে। সবার ওপরে আছে সিঙ্গাপুর, দুইয়ে আছে হংকং। আর নিচে ভারত। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ৫ দিনের ব্যবধানে খেলবেন হামজারা।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬