নারী ফুটবল

এক লাফে বিশ্বকাপে বাড়ছে ১৬ দল

১০ মে ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ১১:২৬ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

নারীদের বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। আগামী ২০৩১ বিশ্বকাপ আসরে পুরুষদের মতই বর্ধিত কলেবরে নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আজ এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বব্যাপী নারী ফুটবলকে ছড়িয়ে দেবার লক্ষ্যে ফিফা কাউন্সিলে উপস্থিত দেশগুলো সর্বসম্মতিক্রমে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে মত দেয় বলে ফিফা জানিয়েছে। 

৪৮ দলের টুর্নামেন্ট ১২টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। এর ফলে ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াবে ১০৪টিতে, টুর্নামেন্টের সূচিও এক সপ্তাহ বেড়ে যাবে। 

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের জনপ্রিয়তা বিচারে দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে সবাই একমত হয়েছে। 

ইনফান্তিনো বলেন, ‘২০২৩ নারী বিশ্বকাপে সব কনফেডারেশন থেকে একটি দল অন্তত একটি ম্যাচে জয়ী হয়েছে এবং পাঁচটি কনফেডারেশনের দেশ নক-আউট পর্বে খেলার সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতায় এমন কিছু রেকর্ড হয়েছে, যা বিশ্ব আসরকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটা শুধু ১৬টি দেশ বাড়ানোই নয়, আরও বেশি ফিফা সদস্য দেশ তাদের নারী ফুটবল কাঠামোর উন্নতির সুবিধাও এর মাধ্যমে প্রাপ্ত হবে। এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে আমরা বিশ্বব্যাপী নারী ফুটবলের ক্রমবর্ধমান ধারার গতি বজায় রাখছি।’

এদিকে ২০২৭ সালের নারী বিশ্বকাপের পরবর্তী আসর ব্রাজিলে অনুষ্ঠিত হবে। দশম এই আসরে দলের সংখ্যা ৩২-ই থাকছে। তবে ২০৩১ ও ২০৩৫ সালের স্বাগতিক এখনো নির্ধারণ করেনি ফিফা।  

যদিও ২০৩১ সালের আসর এককভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবার সম্ভাবনাই বেশি। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের জন্য শুধু যুক্তরাষ্ট্রই আগ্রহ দেখিয়েছে। সেক্ষেত্রে ২০৩৫ বিশ্বকাপ হতে পারে ইংল্যান্ডে। ইতোমধ্যে এই দুটি আসরের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিডে অংশ নেবার আগ্রহ দেখানো হয়েছে। আর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য পুরুষদের ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে।

৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার ‘প্রতিশ্রুতি’ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950