লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ

১১ এপ্রিল ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
অবশেষে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করলেন সালাহ

অবশেষে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করলেন সালাহ © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সই করেছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমের শেষে তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে চুক্তির শেষ পর্যায়ে এলেও দলটির সঙ্গে নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে আরও দুই বছর ‘অ্যানফিল্ড’-এ থাকছেন এই গোল মেশিন।

৩২ বছর বয়সী সালাহকে ঘিরে মৌসুমজুড়ে নানা ধরনের গুঞ্জন ছিল, বিশেষ করে সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা নিয়ে। নিজেও মাঝেমধ্যে মন্তব্য করেছেন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সালাহ জানিয়ে দিলেন, লিভারপুলই তার ঘর।

চুক্তি নবায়নের পর প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। এখন আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। আগেও আমাদের দলে ভালো খেলোয়াড় ছিল, তবে আমি সই করেছি। কারণ আমি মনে করি, আমরা আরও শিরোপা জিততে পারব এবং ফুটবল উপভোগ করতে পারব।’

আরও পড়ুন: একটা বিছানা, একটি আশা : হার্ট ফেইলিউর ওয়ার্ডে প্রতিদিনের লড়াই

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। এ সময়ে তিনি লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ।

এ মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩২টি, যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে। লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা লিভারপুল এখন দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে।

সালাহ ছাড়াও এই গ্রীষ্মেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক-এর। ফন ডাইক ইতোমধ্যে নতুন চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিলেও, আর্নল্ডকে ঘিরে রিয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জন জোরালো।

আরও পড়ুন: ছুঁয়েও দেখা যাচ্ছে না ইলিশ, অন্য মাছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

সালাহের আগের চুক্তিটি সপ্তাহপ্রতি ৩ লাখ ৫০ হাজার পাউন্ডেরও বেশি ছিল, যা ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের চুক্তি হিসেবে পরিচিত। জানা গেছে, নতুন চুক্তিতে বেতন কমানো হয়নি।

লিভারপুলে নিজের জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলেই জানিয়েছেন সালাহ। তার ভাষায়, ‘আমি এখানে আট বছর কাটিয়েছি, আশা করি এটা ১০ বছর হবে। আমি আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬