ফেডারেশন কাপ

অবিশ্বাস্য লড়াই, টাইব্রেকারে শেষ হাসি আবাহনীর

০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী © বাফুফে

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার্সে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। মঙ্গলবার (৮ এপ্রিল) ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকলে টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে ৪-২ গোলে জিতে শিরোপার লড়াইয়ে উঠেছে আবাহনী। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে খেলতে হবে কিংসকে।

এদিন ম্যাচের ৪২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনী আসাদুজ্জামান বাবলু। সেই সুযোগে ম্যাচের ৫৬তম মিনিটে লিড নেয় কিংস। জোনাথনের লম্বা শটে পায়ের আলতো ছোঁয়ায় আবাহনীর জালে বল পাঠান জনি।

১০ জনের দল নিয়েও কিংসকে কোনোভাবেই স্বস্তি দিচ্ছিল না আবাহনী। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আবাহনী। এরপর আর কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে জয়সূচক গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মোহাম্মদ হৃদয়ের শট। শেষমেশ টাইব্রেকারেই প্রথম কোয়ালিফায়ার্সের ভাগ্য নির্ধারণ হয়।

টাইব্রেকারের আঁচ পেয়ে গোলবারে পরিবর্তন এনেছিলেন কিংসের কোচ তিতা। শ্রাবণের পরিবর্তে অভিজ্ঞ আনিসুর রহমান জিকোর ওপর আস্থা রেখেছিলেন তিনি। আর জাফর ইকবালের নেওয়া প্রথম শট ঠেকিয়ে কোচের ভরসা আরও মজবুত করেন এই গোলকিপার।

তবে রাফেল, এমেকা, সবুজ গোল করে টাইব্রেকারে আবাহনীর সম্ভাবনা বাড়িয়ে দেন। অন্যদিকে কিংসের রাহুলের শট ঠেখিয়ে আবাহনীকে দারুণভাবে ম্যাচে ফেরান মিতুল মারমা। শেষদিকে ব্রাজিলিয়ান ডেসিয়েল ক্রসবারের ওপর দিয়ে শট নিলেও ভুল করেননি আবাহনীর ইব্রাহিম। কিংসের জাল কাঁপিয়ে দলকে উৎসবে ভাসান আবাহনীর এই উইঙ্গার।

 

ট্যাগ: ফুটবল
কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬