অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা, প্রতিপক্ষ কে?

০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
জয়ের পর বার্সেলোনার উদযাপন

জয়ের পর বার্সেলোনার উদযাপন © সংগৃহীত

কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।  

প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

হাফ টাইমের আগে দুই দল অগোছালো ফুটবল খেললে তেমন একটা গোলের সুযোগ আসেনি। এক গোলের লিড দিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। তবে বার্সা রক্ষণভাগ ও কিপার সেজনির দারুণ কিছু সেভে গোল হজম করেনি তারা। অনেক চেষ্টার পরেও ম্যাচে আর সমতা আনতে পারেনি অ্যাটলেটিকো। ম্যাচে আর গোল পায়নি বার্সেলোনা ফরোয়ার্ডরাও।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বার্সা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৫-৪ ব্যবধানে। ২৬ এপ্রিল সেভিয়ার এস্তাডিও লা কারতুজা স্টেডিয়ামে এল ক্লাসিকোকে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১১ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬