অবশেষে আর্জেন্টিনার বিপক্ষে হার নিয়ে মুখ খুললেন নেইমার

৩১ মার্চ ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক লজ্জার নজির গড়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গেল ১৬ বছরের ইতিহাসে প্রথমবার প্যারাগুয়ে কাছে পরাজয় এবং প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে সেলেসাওরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন মাঠের বাইরে থাকা সেলেসাও তারকা নেইমার জুনিয়র। 

পোলিস্তা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় নেইমার বলেন,‘আমি ম্যাচটি দেখেছি, হার নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছি। এটি দুঃখজনক, তাই না? আমরা সবাই জানি এভাবে ম্যাচ হারাটা ভালো কিছু নয়। তবে অন্যদিক বিবেচনা করলে, সবারই খারাপ দিন আসতে পারে। এটা ফুটবলেরই অংশ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের সঙ্গেও সেটাই ঘটছে।’

বিশ্ব ফুটবলে আবারও ব্রাজিলকে মর্যাদার স্থানে নেওয়ার জন্য তার চাওয়া, ‘আমাদের প্রত্যেক ফুটবলারেরই নিবেদন অজানা নয়। তারা সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত। যা আমাদের আরও বেশি প্রয়োজন…।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন নেইমার। সম্প্রতি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা ছিল। কিন্তু ১৬ মাস পর স্কোয়াডে নাম লিখিয়েই ফের চোটের জন্য ছিটকে যান। তার অনুপস্থিতিতে ব্রাজিল কলম্বিয়াকে হারালেও, পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬