বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

২৯ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ডানি ওলমো

ডানি ওলমো © সংগৃহীত

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার নির্ভরযোগ্য প্লেমেকার ডানি ওলমো। এর ফলে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারছেন না তিনি। 

বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে লা লিগায় ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ডান উরুর ইনজুরিতে পড়েন ওলমো। সপ্তাহের শেষে জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ ও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অনুপস্থিত থাকবেন তিনি। 

এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন টেস্টের পর ওলমোর ডান পায়ের পেশীতে ইনজুরি ধরা পড়েছে। এ কারণে আগামী তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।’

ওসাসুনার বিপক্ষে দ্বিতীয় গোল করার পরপরই ওলমোকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। এই ম্যাচে জয়ী হয়ে বার্সেলোনা তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে। ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক জয় সত্ত্বেও ওলমোর ইনজুরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬