ইংল্যান্ডে ফিরেই নিজের ক্লাবকে ৩-১ গোলে জেতালেন হামজা

২৯ মার্চ ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ স্মরণীয় অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও বাংলাদেশ দাপট দেখিয়ে খেলেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়ানো হামজা ছন্দটা ধরে রেখেছেন ইংল্যান্ডে ফিরে তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেডেও।

ব্রামাল লেনে গত রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কভেন্ট্রি-শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে শেফিল্ডের শুরুর একাদশে থেকে ৮৯ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছেন হামজা। কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে হামজার দল এখন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে।

ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে শেফিল্ড। ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করে এগিয়ে যেন দলকে। শেফিল্ডের আক্রমণে খেই হারানো কভেন্ট্রি দ্রুতই আরেকটি গোল হজম করে। ৩০ মিনিটে শেফিল্ডের দ্বিতীয় গোল করেন দলটির স্ট্রাইকার টাইরেসে ক্যাম্পবেল। তাঁকে অ্যাসিস্ট করেন শেফিল্ড ডিফেন্ডার ফেমি সেরিকি।

২-০ গোলে প্রথমার্ধ শেষ করা শেফিল্ড দ্বিতীয়ার্ধে দ্রুত তৃতীয় গোলের দেখা পায়। ৬২ মিনিটে বেন ব্রেরেটন ডিয়াজের অ্যাসিস্টে গোল করেন শেফিল্ড স্ট্রাইকার রিয়ান ব্রেওয়েস্টার। ৩-০ গোলে এগিয়ে থাকা শেফিল্ডের জয় যখন সময়ের অপেক্ষা মাত্র, তখন ব্যবধান কমায় কভেন্ট্রি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন কভেন্ট্রির মিডফিল্ডার জ্যাক রুদোনি। তিনি ৬৩ মিনিটে কভেন্ট্রির আরেক মিডফিল্ডার ভিক্টর টর্পের পরিবর্তে নামেন।

শেফিল্ডের দলে গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি দারুণ ট্যাকলও করেছেন হামজা। ৮৯ মিনিটে তাঁকে (হামজা) বদলি করে নামেন শেফিল্ডের ডিফেন্ডার স্যাম ম্যাককালাম। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হামজাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান দিয়েছেন ভক্ত-সমর্থকেরা। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করেছেন বাংলাদেশি এই ফুটবলার। তিনটি লং বলের দুটিতেই নিখুঁত ছিলেন তিনি।

ট্যাগ: ফুটবল
বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে ছাত্র নিহত, আটক ৫
  • ২২ মার্চ ২০২৬
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২
  • ২২ মার্চ ২০২৬
মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence