ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা চৌধুরী

২৯ মার্চ ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
কভেন্ট্রি সিটির বিপক্ষে হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত

কভেন্ট্রি সিটির বিপক্ষে হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত © সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হলেও জয় না পাওয়ার আক্ষেপ ছিল হামজা চৌধুরীর। ইংল্যান্ডে ফিরে সেই আক্ষেপ মিটিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। কভেন্ট্রি সিটি এফসিকে হারিয়ে ক্লাব ফুটবলে ফিরলেন জয়ের ধারায়।

গোল করেননি, অ্যাসিস্ট নেই। কিন্তু ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামজা হয়ে উঠলেন মাঠের সেরা পারফর্মারদের একজন। গোলটাও পেতে পারতেন। শট নিয়েছিলেন একেবারেই নিখুঁত। কিন্তু কভেন্ট্রি গোলরক্ষকের দারুণ সেইভ হতাশ করলো বাংলাদেশি ফুটবলার হামজাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের। ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে দ্য ব্লেডসরা। 

ম্যাচে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। ৮৯ মিনিটে তাই যখন মাঠ থেকে নামছিলেন, তখন পেয়েছেন সবার দাঁড়িয়ে দেয়া করতালি।

আরও পড়ুন: ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব!

হামজাকে উঠিয়ে নেওয়ার পরই গোল হজম করে তার দল শেফিল্ড। কভেন্ট্রির হয়ে গোল করেন জ্যাক রুডোনি। তবে তার আগেই নিজেদের জয় নিশ্চিত করে নেয় শেফিল্ড। গোল পেয়েছিলেন গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল ও রিয়ান ব্রুস্টার। 

ম্যাচের বেশির ভাগ সময় হামজা খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ২টি ট্যাকেল, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লক, ৩টি রিকোভারির পাশাপাশি ফাইনাল থার্ডে ৩ বার বল পাস দেন হামজা। দলের জয়ে গোল-অ্যাসিস্ট না করেও হামজা ছিলেন গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন: মেসি-মার্টিনেজকে ছাড়া জয়ের পর যা বললেন আর্জেন্টিনার কোচ

এই জয়ের পর ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষে উঠে এলো শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। আজ অবশ্য নিজেদের ম্যাচে লিডস জিতলেই তারা চলে যাবে শীর্ষে। গোল ব্যবধানে এগিয়ে যাবে তারা। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬