ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবে যা বললেন আনচেলত্তি

২৮ মার্চ ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৮ PM
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিলের এমন দুর্দশা আগে কখনো দেখেনি ক্রীড়াপ্রেমীরা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার ধারাবাহিকতা বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে লজ্জার পরাজয় দেখেছে সেলেসাওরা। সেই বিপর্যস্ত দশার পর ফের রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ পরিবর্তন গুঞ্জন উঠেছে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের বিদায়ের পর কে হবেন দলটির কোচ; এমন প্রশ্নে বেশকটি নাম আলোচিত হচ্ছে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন কার্লো আনচেলত্তির। 

এর আগেও ইতালিয়ান এই মাইন্ডমাস্টারকে পাওয়ার দৌড়ে জোরেশোরে নেমেছিলেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। এবার আরও একবার তার জন্য সিবিএফ প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এবার নিজের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখোমুখি হয়েছেন আনচেলত্তি।

তার ভাষ্যমতে, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি, কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’

ইতালিয়ান এই মাস্টারমাইন্ড বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে। ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে, এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬