বিশ্বকাপের টিকিট পেল ইরান, চিন্তা বাড়ল যুক্তরাষ্ট্রের

২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯ PM
বিশ্বকাপের টিকিট কাটল ইরান

বিশ্বকাপের টিকিট কাটল ইরান © সংগৃহীত

এশিয়ার প্রথম দেশ হিসেবে ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছিল জাপান। এবার উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে; তাই রাজনৈতিক শুত্রু ইরান বিশ্বমঞ্চের টিকিট পাওয়ায় চিন্তা বাড়ল তাদের। কেননা, ইরানকে আতিথ্য দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র! 

জাপান-ইারান ছাড়াও নিউজিল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের টিকিট কেটেছিল তাসমান পাড়ের দ্বীপরাষ্ট্রটি।

অন্যদিকে গত বুধবার (২৬ মার্চ) ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। যদিও ওই জয়ের আগেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর টিকিট নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত ৪ দেশ অর্থাৎ জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। এ ছাড়া স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলবে। সব মিলিয়ে ৭ দলের আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬