ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’

২৭ মার্চ ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © বাফুফে

গেল ১৭ মার্চ বাংলাদেশে পা রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকালই দেশে ফিরেছিলেন।

এবার শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১০টায় ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন। 

এদিকে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা। সেখানেই বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন, তা জানিয়ে গেছেন।

অন্যদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে লাল-সবুজ শিবির। ওই ম্যাচ খেলতে ফের বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।

সংক্ষিপ্ত এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হামজার মন্তব্য, ‘ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমি জুনে আবার আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন। পরের দুই বড় ম্যাচের জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’

গেল প্রায় ১০ দিন হামজাময় ছিল দেশের ক্রীড়াঙ্গন। গত ১৭ ও ১৮ মার্চ নিজ জেলা হবিগঞ্জে বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন হামজা। এরপর ১৮ মার্চ রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারকা এই মিডফিল্ডার। পরদিন ঢাকায় অনুশীলন শেষে ম্যাচ খেলতে ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ভারতের শিলংয়ে ছিলেন। 

৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬