ঢাকায় ফিরল বাংলাদেশ দল, বৃহস্পতিবার ইংল্যান্ড যাবেন হামজা

২৬ মার্চ ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ঢাকায় ফিরল বাংলাদেশ দল

ঢাকায় ফিরল বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার (২৬ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। এর আগে, সকালে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান জামাল-হামজারা।

এদিকে জাতীয় দলের দায়িত্ব শেষে এখন যার যার গন্তব্যে চলে যাবেন ফুটবলাররা। ফলে, ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ত্যাগ করবেন ভারতের বিপক্ষে অভিষিক্ত হামজা দেওয়ান চৌধুরী। পরবর্তীতে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার।

অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন। কেউ কেউ আবার ঈদের ছুটি কাটাতে সরাসরি গ্রামের বাড়িতে পাড়ি জমাবেন। প্রায় দেড় মাসের বিরতি শেষে আগামী ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ভারত ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে দেশের ফুটবল একরকম স্থগিতই ছিল।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬