ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশের প্রশংসায় এন্সো ফের্নান্দেস

২৬ মার্চ ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
এন্সো ফের্নান্দেস

এন্সো ফের্নান্দেস © সংগৃহীত

ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার পর এন্সো ফের্নান্দেসের উচ্ছ্বাস নানাভাবেই ফুটে উঠছে সামাজিক মাধ্যমে। সেই আনন্দের জোয়ারে আছে বাংলাদেশের প্রতি ভালোবাসার স্রোতও। অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস।

আর্জেন্টিনার এই জয়ে বড় অবদান ছিল ফের্নান্দেসের। দলের দ্বিতীয় গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের প্রথম বার্তাটি ছিল রাফিনিয়ার জন্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের আগে বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে আমরা হারাব… অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি…।”

রাফিনিয়ার এমন মন্তব্য নিয়ে ম্যাচের আগে পরিস্থিতি ছিল কিছুটা উত্তপ্ত। সংবাদ সম্মেলনে সেই আঁচও লেগেছিল। শেষ পর্যন্ত রাফিনিয়ারা মাঠে তেমন কিছুই করতে পারেননি। আর্জেন্টিনার একতরফা ও দাপুটে ফুটবলের প্রদর্শনীর সামনে তারা ছিলেন অসহায়।

ম্যাচের পর হাস্যোজ্জ্বল উদ্‌যাপনের ছবি পোস্ট করে ফের্নান্দেস লেখেন, পরের বার বিনয়ী থেকে রাফিনিয়া।” এরপর আরেকটি ছবি পোস্ট করেন তিনি, যেটি ছিল দলীয় উদ্‌যাপনের, সেখানে তিনি ও আরও কয়েকজন ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ভঙ্গি করছেন। বলার অপেক্ষা রাখে না, এই উদ্‌যাপন কার বা কাদের প্রতি ইঙ্গিত! একটু পরই আরেকটি পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি।

‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও।’ সেখানে পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।

এন্সো ফের্নান্দেস ও আর্জেন্টাইন ফুটবলারদের প্রায় সবার প্রতিটি পোস্টেই বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা দেখা যায় প্রবল। গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এই মিডফিল্ডার।

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অনুরাগ অনেক বছর ধরেই চলে আসছে। তবে গত বিশ্বকাপের সময়কার উন্মাদনা থেকেই এটা ভালোভাবে জানতে পেরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা ও সে দেশের অনেক মানুষ।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬