ভারতের বিপক্ষে একাদশে অভিষিক্ত হামজা, নেই জামাল ভূঁইয়া

২৫ মার্চ ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে আজ (২৫ মার্চ) অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। এবার কিছুটা চমক দিয়েই শুরুর একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ।

গোলরক্ষক হিসেবে মিতুল মারমা থাকবেন, এটা অনুমেয় ছিল। এ ছাড়া রক্ষণে তপু বর্মণ-তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সাল অনুমেয় থাকলেও তার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। রক্ষণে তাদের সঙ্গে থাকবেন সাদ উদ্দিনও।

২০১৯ সালে সাদের গোলে ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। ওই ম্যাচ দিয়েই তারকাখ্যাতি মিলেছিল সাদের। তবে পরবর্তীতে বেশকিছু ম্যাচে তার ব্যর্থতা দলের ফলেও নেতিবাচক প্রভাব ফেলেছিল।

মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন, সেটা নিয়েই নানান জল্পনা-কল্পনা ছিল। এই বিবেচনায় অধিনায়ক জামাল ভূঁইয়াকে শুরুর একাদশে রাখেননি কোচ। 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড পড়বেন তপু। 

এদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হৃদয় রয়েছেন। এই পজিশনে জনির উপর আস্থা রেখেছেন কোচ। রাকিব ও মোরসালিনের সঙ্গী হিসেবে ফরোয়ার্ডে রয়েছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬