থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসের নামে মাস্টার্স ডিগ্রি চালু

০৩ এপ্রিল ২০২১, ১০:৪৫ AM

© টিডিসি ফটো

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ‘ইউনূস প্রফেশনাল মাস্টার্স ইন সোশ্যাল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ’ নামে এটি ডিগ্রি চালু করেছে। বুধবার (৩১ মার্চ) এক বৈশ্বিক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সটি চালু করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অধ্যাপক ইডেন উন এবং নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অধ্যাপক ইডেন উন বলেন, প্রফেসর ইউনূস পৃথিবীর কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। এই মাস্টার্স প্রগ্রামটি অত্যন্ত আকর্ষণীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ।

ড. ইউনূস বলেন, শিক্ষার্থীদের কাছে পৃথিবী সম্বন্ধে একটি সংকীর্ণ, স্বার্থপর বর্ণনা তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিষয়টি সব সময় চাঁদের একই দিক দেখার মতো, কখনোই শিক্ষার্থীদের প্রশ্ন করতে না দেওয়া যে চাঁদের অন্য দিকে কী আছে। আমাদের ক্যাম্পাসগুলোতে নতুন রকেট ও মহাকাশযান তৈরি করতে হবে, যা আমাদের শিক্ষাজগতের চাঁদের সেই নিষিদ্ধ দিকটিতে নিয়ে যাবে।

ইউনূস সেন্টার থেকে জানানো হয়, কোর্সটি একটি ‘কিউরেটেড’ প্রগ্রাম। কোর্সটি যুক্ত থাকছে পাঁচটি মহাদেশের ৯১টি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত সোশ্যাল বিজনেস একাডেমিয়া নেটওয়ার্কের সঙ্গে।

মাস্টার্স প্রগ্রামটি ৩০ ক্রেডিট বিশিষ্ট। আরো তথ্য জানতে (https://www.yunusmasters.ait.asia/) ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9