ঢাকা ও চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের শিক্ষা মেলার রেজিস্ট্রেশন শুরু

১৩ আগস্ট ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ইউএস ইউনিভার্সিটি ফল ফেয়ার

ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ইউএস ইউনিভার্সিটি ফল ফেয়ার © সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠেয় ইউএস ইউনিভার্সিটি ফল ফেয়ারের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ ও ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় হোটেল শেরাটনে এ আয়োজন করা হবে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, মেলায় যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এসব প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা, প্রক্রিয়া, আবেদন, স্কলারশিপের সুযোগ, ক্যাম্পাস জীবন, অ্যাকাডেমিক বিষয়সহ নানা বিষয়ে তথ্য পাওয়া যাবে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকবে। সেখানে সরাসরি বিভিন্ন প্রশ্ন করে জবাব পাবেন আগ্রহীরা। রেজিস্ট্রেশনের লিংক: https://ow.ly/jMrz50PwoZR । বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬