করোনায় আক্রান্ত তামান্না, হাসপাতালে ভর্তি

০৪ অক্টোবর ২০২০, ১১:২৭ PM
তামান্না

তামান্না

এবার করোনায় আক্রান্ত তামান্না ভাটিয়া। জানা যায়, কয়েক দিন আগে শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। সেখানেই করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করান এবং পজিটিভ রিপোর্ট পান। বর্তমানে তিনি বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।- খবর আনন্দবাজার পত্রিকার

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামান্নার চিকিৎসা চলছে, অবস্থা স্থিতিশীল। এর আগে মাসখানেক আগে তামান্নার বাবা এবং মা করোনায় আক্রান্ত হন।

মূলত দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বলিউডেও বেশ ভালই জায়গা করে নিয়েছেন তামান্না। অভিনয় করেছেন ১০০ কোটির ঘরের ছবি ‘বাহুবলী’তেও। তাঁর বেশ কয়েকটি ছবির মুক্তি করোনার কারণে পিছিয়ে যায়। লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর কাজ অবশেষে কাজে ফিরেই করোনার কবলে পড়লেন এই সুন্দরী তারকা।

জ্বালানি সংকটে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬