সালমান হত্যার বিচার দাবিতে একাই দাঁড়ালেন রানা

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫০ PM

© সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার দাবিতে একাই দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সালমান শাহ ভক্তদের গ্রুপ ‘টিম সালমান শাহ’র অ্যাডমিন মাসুদ রানা নকীব। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রানা গ্রুপের পক্ষে এই দাবি জানান।

প্রেস ক্লাবের দেওয়ালে ঝুলানো ব্যানারে লেখা ছিল, সুষ্ঠ ও নিরপেক্ষ পুনঃতদন্ত সাপেক্ষে চিত্রনায়ক সালমান শাহ’র রহস্যজনক অকাল মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। নকীবের হাতে থাকা ফেস্টুনে লেখা, ‘সালমান হত্যার বিচার চাই’।

পড়ুন: প্রয়াত নায়ক সালমানকে নিয়ে শাকিবের আবেগঘন স্ট্যাটাস

গ্রুপ অ্যাডমিন মাসুদ রানা নকীব বলেন, সালমান শাহ জীবিত থাকাকালে বিভিন্ন সময় তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা ও দুর্ঘটনার বিষয়গুলো পুরোপুরি পাশ কাটিয়ে গেছে পুনরায় তদন্তকারী সংস্থা পিবিআই। বিভিন্ন সময়ে সালমান শাহের মৃত্যুকে ঘিরে যেসব তথ্য উঠে এসেছে সেসব তথ্য নতুন করে খতিয়ে দেখা জরুরি।

তিনি বলেন, তার অকাল মৃত্যুতে শুধু তার পরিবারেই ক্ষতি হয়নি, চরম ক্ষতি হয়েছে ইন্ড্রাস্টিরও। আমরা ভক্তরা চাই তার কর্মস্থল কেন্দ্রিক তার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক। রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণগুলো খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

তালাবদ্ধ ঘরে গৃহবধূর আগুনে পোড়া মরদেহ, স্বামী ও কেয়ারটেকার …
  • ২৩ মে ২০২৬
ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে থেকে বাদ পড়লেন পামার-ফোডেনসহ বড়…
  • ২৩ মে ২০২৬
অবশ‍্যই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুল, কেন বললেন জনপ্র…
  • ২৩ মে ২০২৬
বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোর শীর্ষ খবরে বাংলাদেশের ‘ডোন…
  • ২৩ মে ২০২৬
ঢাবির ভর্তি অফিস বন্ধ থাকবে ৭ দিন, বিকল্প উপায়ে মিলবে সেবা
  • ২৩ মে ২০২৬
আজ ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা, খোলা ব্যাংকসহ সব অফিস
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081