মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ PM

© লোগো

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতার আহবান করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিসিএ) কার্যালয়।

মাধ্যমিক (৮ম-১০ম শ্রেণী ও সমপর্যায়ের শিক্ষার্থী), উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণী ও সমপর্যায়ের শিক্ষার্থী) এবং স্নাতক ও স্নাতকোত্তর সমপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “ডিজিটাল বিপ্লবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল স্বাক্ষরের গুরুত্ব” শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রচনা আহবান করা হয়েছে।

সিসিএ কার্যালয় জানিয়েছে, প্রত্যেক বিভাগে অংশগ্রহণকারীদের জন্য ১ম পুরস্কার: ডিজিটাল ক্রেস্ট, সনদপত্র এবং ১৫ হাজার টাকা; ২য় পুরস্কার: ডিজিটাল ক্রেস্ট, সনদপত্র এবং ১০ হাজার টাকা; ৩য় পুরস্কার: ডিজিটাল ক্রেস্ট, সনদ পত্র এবং ৫ হাজার টাকা।

রচনা পাঠানোর শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২০

রচনা পৌঁছানোর ঠিকানা: উপ-নিয়ন্ত্রক (অর্থ, প্রশাসন ও আইন), সিসিএ কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি টাওয়ার (২য় তলা), আগারগাঁও, ঢাকা-১২০৭

ই-মেইল: [email protected] 

রচনা ডাকযোগে/ কুরিয়ার/ সফট কপি (নিকষ ফন্ট) অথবা স্ক্যান কপি ই-মেইলের ([email protected]) মাধ্যমে পাঠানো যাবে।

বিস্তারিত তথ্যের জন্য: ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিসিএ) কার্যালয়ের ওয়েবসাইট (www.cca.gov.bd) ও ফেসবুক (www.facebook.com/ccabangladesh) পেজে বিস্তারিত তথ্যে পাওয়া যাবে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9