মেসি চলে গেলে লা লিগায় সবচেয়ে দামি হবেন কে?

০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৬ PM

© সংগৃহীত

সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক তিনি। ফুটবল খেলে যা আয় করেন, নাম বিক্রি করেও আসে প্রায় সমান অর্থ। আর লিওনেল মেসি বার্সেলোনা ক্লাব ছাড়লে স্প্যানিশ লা-লিগায় সবচেয়ে দামি ফুটবল ব্যক্তিত্ব হবেন কোচ দিয়েগো সিমিওনে।

মেসির বিদায়ের ঘোষণা বার্সেলোনা চেয়েও বেশি বিপদে ফেলেছে লা লিগাকে। তিনি চলে গেলে কমে যাবে লিগের স্পন্সর, টিভি স্বত্ত্ব থেকে আয়। ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো। এখন প্রশ্ন হচ্ছে মেসি চলে গেলে লা লিগায় সবচেয়ে দামি খেলোয়াড় কে হবেন?

উত্তরটা হলো- গ্রিজম্যান, হ্যাজার্ড, বেল, সুয়ারেজ কেউ নন, তিনি একজন কোচ। দিয়েগো সিমিওনে। লা লিগায় তার বছরে আয় প্রায় ৪১১ কোটি টাকা। পুরো বিশ্বেরই দামি ক্লাব কোচ তিনি। এমনকি পেপ গার্দিওলারও আয় প্রায় ২৭৪ কোটি টাকা।

তবে মেসি থাকলে লিগের হিসাব আলাদা। তার সাপ্তাহিক আয় মাত্র ১৩ কোটি ৭৯ লাখ টাকা। লা লিগায় তার সবচেয়ে কাছের খেলোয়াড়ও প্রায় অর্ধেক বেতন পান। গ্রিজম্যানের আয় আট কোটি ৯২ লাখ টাকা। আর শীর্ষ পাঁচে থাকা সবাই বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের।

মেসি গত বছর আয় করেছেন এক হাজার ৩৬৮ কোটি টাকা। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ১২০ কোটি বেশি। নেইমার রয়েছেন তিনে। ফোর্বস বলছে, বিশ্বের সেরা একশ’ সেলিব্রেটির তালিকায় রয়েছেন মেসি। খেলোয়াড়দের মধ্যে তিনি চতুর্থ। তার আয়ের বড় অংশ আসে স্পন্সরশিপ থেকে।

এডিডাসের সাথে মেসির চুক্তি যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিনের। গুঞ্জন রয়েছে, বিলিয়ন ডলার এই চুক্তির মূল্য। এছাড়া পেপসি, জিলেট, টার্কিশ এয়ারলাইন্সসহ আরো অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও তার চুক্তি রয়েছে।

গত তিনি শুধু ফুটবল খেলে আয় করেছেন ৭৮০ কোটি টাকা। আর স্পন্সরশিপ থেকে আয় ৩০৮ কোটি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বড় আয় করেন তিনি।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9