বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার প্রতিযোগিতার ফল ঘোষণা

০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৬ PM

© টিডিসি ফটো

‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিঠি লেখার প্রতিযোগিতা ‘প্রিয় বঙ্গবন্ধু ২০২০’ এর ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ফেসবুক পেজ থেকে বিশেষ ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়।

প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলেন ‘ক’ বিভাগ থেকে তাসনিম হোসেন মাইশা, সাবিহা জাহিন বুশরা, রনিত অধিকারী, নায়লা রেজওয়ানা প্রত্যাশা ও ফারাহ বিনতে আহসান। ‘খ’ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন জুবায়ের ইবনে কামাল, জারিন রহমান, হৃদিতা বিশ্বাস, সুমাইয়া খানম মৌরি ও জাহিদ হাসান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন কথাসাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন এবং মুক্তিযোদ্ধা লেখক ও সাংবাদিক হারুন হাবীব। আয়োজনে সভা প্রধান হিসেবে ছিলেন সংগঠনটির মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার অনুষ্ঠানের অতিথি, প্রতিযোগী এবং আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, যে মর্মস্পর্শী আবেগের সাথে আমাদের প্রজন্ম বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করে তাতে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী না হয়ে উপায় নেই।

হারুন হাবীব বলেন, জাতির পিতাকে হত্যার পরে এদেশে ইতিহাসকে ধামাচাপা দেয়ার যে নোংরা ষড়যন্ত্র শুরু হয়েছিলো, এই চিঠিগুলো পড়ে খুব সহজেই অনুমেয় তারা জিততে পারেনি।

অনুষ্ঠানের শেষে সভা প্রধান সাবরিনা সুলতানা চৌধুরী বিচারকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকে যে শুধু ১৯২০ থেকে ১৯৭৫ এর গণ্ডিতে আবদ্ধ করে রাখা যায় না, তিনি যে সর্বকালের জাতির পিতা এটা আজকে আবারও প্রমাণিত হলো।

উল্লেখ্য, শোকের মাস আগস্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এই নিয়ে চতুর্থবারের মতো এই ধরনের আয়োজন করলো। প্রতিবছর বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির ফলাফল ঘোষণা করা হলেও এই বছর করোনা মহামারীর কারণে তা অনলাইনেই সম্পন্ন হয়েছে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9