বিশ্ববিদ্যালয় দিবসে চুয়েট সাংবাদিক সমিতির লেখা আহ্বান

০১ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ PM

বন্দর নগরী চট্টগ্রাম শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন রাউজানের প্রায় ১৭১ একর জমির এক মনোমুগ্ধকর নৈসর্গিক পরিবেশ। যেখানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার একমাত্র বিদ্যাপীঠ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অবস্থিত।

আজ পহেলা সেপ্টেম্বর চুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী। হাটাহাটি পা পা করে ১৭ পেরিয়ে আজ ১৮-তে পা দিয়েছে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি। জন্মদিনে নানা আয়োজনের পাশাপাশি চুয়েট সাংবাদিক সমিতি (চুয়েটজা) আয়োজন করছে লেখা প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের মুক্ত চিন্তাকে জাগিয়ে তুলতেই মূলত এ আয়োজন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে সাংবাদিক সমিতি। লেখা পাঠানোর জন্য চুয়েট সাংবাদিক সমিতির অফিসিয়াল ইমেইল [email protected] অথবা [email protected] দুটোর যেকোনোটিতে পাঠানো যাবে। অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয় নিয়ে তরুণ মনের ভাবনা, বিশ্ববিদ্যালয় স্মৃতিকথা,ফিচার, চিত্রকলা এবং ফটো ফিচার ক্যাটাগরিতে লেখা পাঠানো যাবে এই আয়োজনে। জয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট। লেখা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে পাঠাতে হবে। চিত্রকর্ম, গ্রাফিতি বা চুয়েটকে নিয়ে যেকোনো সৃষ্টিশীল কাজ পাঠানো যাবে কিস্তু তা জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে পাঠাতে হবে।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা-গবেষণার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আত্মপ্রকাশ করে। এই প্রতিষ্ঠানটি ১৯৬৮ সালের ২৮ ডিসেম্বর ‘চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ’ হিসেবে যাত্রা করে। পরবর্তীতে ১৯৮৬ সালের ১ জুলাই ‘বিআইটি চট্টগ্রাম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9