বিরাট কোহলিকে পেছনে ফেললেন বাবর

৩১ আগস্ট ২০২০, ০১:৫৪ PM

এবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন পাক অধিনায়ক বাবর আজম। কোহলির দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৬ রানের বড় টার্গেট ছুড়ে দিলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। ইয়ন মরগ্যানদের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাবর আজমের দল।

পরাজয়ের পরও রেকর্ড গড়েছেন পাক অধিনায়ক। রোববার ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৫৬ রান করেন বাবর। এতে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়ে আরও ২৭ রান বেশি করেন বাবর।

রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মালিক এখন বাবর। বাবরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০০ রানে পৌঁছতে পেরেছিলেন মাত্র দুজন। তারা হলেন- ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

দ্বিতীয়ত গড়ের দিক থেকেও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এখন
বাবরের। ৪০ ম্যাচে ৫০.৯০ গড়ে ১৫২৭ রান রয়েছে তার নামের পাশে। এতদিন ধরে ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কোহলি।

এখন দ্রুতগতিতে দুই হাজারি ক্লাবে যোগ দেয়া হচ্ছে বাবরের লক্ষ্য। যেখানে তার সতীর্থ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক ছাড়াও আরও সাতজন রয়েছেন। (তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস, ডিএনএ)

সড়কে এআই ক্যামেরা : গাড়ির কোন অপরাধে কীভাবে মামলা হচ্ছে?
  • ২৩ মে ২০২৬
রুটি-কলার প্রলোভনে বাসায় ডেকে হত্যা করে শিশু রিফাততে, মরদেহ…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধা…
  • ২৩ মে ২০২৬
রবিবার থেকে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ২৩ মে ২০২৬
তালাবদ্ধ ঘরে গৃহবধূর আগুনে পোড়া মরদেহ, স্বামী ও কেয়ারটেকার …
  • ২৩ মে ২০২৬
ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে থেকে বাদ পড়লেন পামার-ফোডেনসহ বড়…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081