‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত তারকা বোসম্যান মারা গেছেন

২৯ আগস্ট ২০২০, ১২:১১ PM

জনপ্রিয় মার্কিন তারকা চ্যাডউইক বোসম্যান আর নেই। ‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত এই তারকা কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৩ বছর। বিবিসি জানিয়েছে, ক্যানসারের চিকিৎসা নিলেও নিজের অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেননি বোসম্যান।

বোসম্যানের পরিবার জানিয়েছে, চার বছর আগে বোজম্যানের শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। একজন সত্যিকারের যোদ্ধার মতো এতকিছুর মধ্য দিয়েও অনেক সিনেমায় অভিনয় করে গেছেন বোসম্যান, যেগুলো সবাই পছন্দ করেছে।

সাউথ ক্যারোলিনায় জন্ম নেয়া চ্যাডউইক বোসম্যান হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৩ সালে টেলিভিশনে অভিনয় শুরু করলেও খুব দ্রুতই তিনি হলিউডের নজরে আসেন। আর শিগগিরই তিনি তারকা হয়ে ওঠেন।

‘ব্ল্যাক প্যানথার’ ছাড়াও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোসম্যান। এসবের মধ্যে রয়েছে ‘দা ফাইভ ব্লাডস’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘ম্যাসেজ ফ্রম দ্য কিং’, ‘গডস অব ইজিপ্ট’, ‘দ্য কিং হোল’, ‘মার্শাল’ ইত্যাদি।

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত…
  • ২৩ মে ২০২৬
সড়কে এআই ক্যামেরা : গাড়ির কোন অপরাধে কীভাবে মামলা হচ্ছে?
  • ২৩ মে ২০২৬
রুটি-কলার প্রলোভনে বাসায় ডেকে হত্যা করে শিশু রিফাততে, মরদেহ…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধা…
  • ২৩ মে ২০২৬
রবিবার থেকে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ২৩ মে ২০২৬
তালাবদ্ধ ঘরে গৃহবধূর আগুনে পোড়া মরদেহ, স্বামী ও কেয়ারটেকার …
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081