সোমবার দেশে ফিরছেন সাকিব আল হাসান

২৯ আগস্ট ২০২০, ০৮:৫৫ AM

সোমবার দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের উইস্কনসিনে স্ত্রী-সন্তানসহ থাকা সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে প্রায় ৬ মাস পর ঢাকায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত মার্চে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য সাকিব নিষিদ্ধ হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিব নিষেধাজ্ঞামুক্ত ২৮ অক্টোবর। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলতে তার সামনে আর কোনো বাধা নেই।

দেশে ফিরে সাকিবের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করার কথা। এই বাঁ-হাতি অলরাউন্ডার শেষবার টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9