মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছেন। বোর্ডকে অনুরোধপত্র দিয়েছেন রিলিজ ক্লজ থেকে মুক্ত করে দিতে। এমনই সময় বার্সেলোনা ক্লাবের সাবেক প্রেসিডেন্টে জোয়ান গাসপার্ট মার্কাকে বলছেন, ‘মেসি বার্সা ছাড়তে পারবেন না। ক্লাব ছাড়তে হলে তাকে ২০২১ সালেই ছাড়তে হবে। আমি তার রিলিজ ক্লজের শর্ত দেখেছি। ওটা জুনে শেষ হয়ে গেছে। ওখান থেকে ফেরার আর কোন পথ নেই।’
তিনি আরও বলেছেন, ‘আমি আগামী বছর ফ্রিতে তাকে ছেড়ে দেওয়াই ভালো মনে করবো। কিন্তু এখন ৭০০ মিলিয়নের এক পয়সা কমেও ছাড়া যাবে না। এখানে কর্তৃত্ব ক্লাবের। ফুটবলারের হাতে না। ক্লাব তাকে বেতন দিয়ে রেখেছে। তারপরও অর্থটা বড় নয়, চুক্তিটাই বড়। মেসিকে আমি খুবই ভালোবাসি। তবে বার্সাকে বেশি ভালোবাসি। আগ্রহী ক্লাবকে তাই রিলিজ ক্লজ শোধ করতে দাও।
কারণ ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে দলবদল অসম্ভব। তাছাড়া মেসির উচ্চ মূল্যের বেতন তো আছেই।
তিনি জানান, লুইস ফিগো এবং রিভালদোর ব্যাপারে তিনি সেটাই করেছিলেন। রিলিজ ক্লজের ব্যাপারে ছাড় দেননি। কারণ তিনি বার্সাকে ভালোবাসেন। মেসিকে তার রিলিজ ক্লজের চেয়ে কম অর্থে ক্লাব ছাড়তে দিলে সেটা হবে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলের হারের চেয়ে লজ্জার।
মেসিকে দলে নিতে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। সেখানে মেসির গুরু পেপ গার্দিওয়ালা আছেন। এছাড়া দৌড়ে আছে ইন্টার মিলান ও পিএসজি। নতুন করে মেসিকে দলে নিতে চেলসি এবং ম্যানইউ মাঠে নেমেছে বলেও খবর। এছাড়া মেসি তার শৈশবের ক্লাব ওল্ড বয়েজেও যেতে পারেন। তবে গাসপার্টের মতে, যেখানেই যাক সেটা আগামী মৌসুম শেষে।