বেলচা ওদের ব্যাট, নির্মাণ শ্রমিকদের ক্রিকেট খেলার ছবি ইএসপিএনে

২৬ আগস্ট ২০২০, ১১:৩২ AM

© ইএসপিএন

ক্রিকেটবিষয়ক সংবাদের ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকায় একদল নির্মাণ শ্রমিক তাদের যন্ত্রপাতি নিয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে।

ইওরশট হ্যাশট্যাগ দিয়ে ছবিটির শিরোনামে বলা হয়েছে, ‘ঢাকায় সুন্দর ঝড়ো বাতাসযুক্ত আবহাওয়ার দিনে একদল নির্মাণ শ্রমিক তাদের সামগ্রী ব্যবহার করে ক্রিকেট খেলছে।’

ফেসবুকে ছবিটি শেয়ার করার পর এক হাজারের অধিক কমেন্ট হয়েছে। শেয়ার হয়েছে তিন হাজারের অধিক। আর লাইক পড়েছে ৮৪ হাজার।

ছবিটি ধারণ করেছেন আইটি প্রতিষ্ঠান এনডিই সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ শাহির আহমেদ হুসাইন। ছবিতে দেখা যাচ্ছে, বেলচা দিয়ে ব্যাট বানানো হয়েছে। আর স্টাম্প একটি প্লাস্টিকের ড্রাম। সেখানে একজন করে বোলার ও কিপার রয়েছেন। আর ফিল্ডিং করছেন ছয় জন।  

শাহির আহমেদ ছবিটি প্রকাশ করার জন্য এক ফেসবুক পোস্টে ইএসপিএন ক্রিকইনফোকে ধন্যবাদ জানান।

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় …
  • ২৩ মে ২০২৬
হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত…
  • ২৩ মে ২০২৬
সড়কে এআই ক্যামেরা : গাড়ির কোন অপরাধে কীভাবে মামলা হচ্ছে?
  • ২৩ মে ২০২৬
রুটি-কলার প্রলোভনে বাসায় ডেকে হত্যা করে শিশু রিফাততে, মরদেহ…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধা…
  • ২৩ মে ২০২৬
রবিবার থেকে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081