বার্সেলোনা ছাড়ার অনানুষ্ঠানিক ঘোষণা মেসির

২৬ আগস্ট ২০২০, ১২:২৯ AM

© ফাইল ফটো

চলতি  মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেছে বার্সালোনা থেকেই। খবর দ্য টেলিগ্রাফের।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বার্সেলোনা ক্লাব থেকে এপিকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ইতোমধ্যেই লিওনেল মেসি ক্লাব কর্তৃপক্ষকে ক্লাব ছাড়ার বিষয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। বার্সার সঙ্গে মেসির চুক্তি আগামী মৌসুম পর্যন্ত রয়েছে।

স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজ টুইটারে লিখেছেন, মেসি চলতি সপ্তাহে বার্সার তত্ত্বাবধানে করোনাভাইরাস পরীক্ষা করাবেন না বা দলটির সঙ্গে প্রশিক্ষণে যোগ দেবেন না। এটাই নাকি তার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে বার্সা একটি জরুরি বোর্ড সভাও ডেকেছে।

চমকপ্রদ বিষয় হলো, মেসির ক্লাব ছাড়তে চাওয়ার প্রতিবেদন প্রকাশের পর বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লোস পুয়োল একটি টুইট করেছেন, যা চায়ের কাপে ঝড় তুলতে বাধ্য। স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা লিখেছেন, লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা। আমার সমস্ত সমর্থন থাকবে তোমার প্রতি, বন্ধু।

আরেক স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছেন, মেসির কাছ থেকে ফ্যাক্স আসার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে চুক্তিতে মেসির একতরফা সিদ্ধান্তে ক্লাব ছাড়ার যে ধারা রয়েছে, তা কার্যকর করার সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9