রায়হানের কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ান

২৩ আগস্ট ২০২০, ১২:০৩ PM

© সংগৃহীত

বাংলাদেশি তরুণ রায়হানকে মালয়েশিয়ায় গ্রেপ্তার এবং এর পরবর্তী ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এক মালয়েশিয়ান। ওয়ালকসি নামের ওই ব্যক্তি তার এক টুইট বার্তায় ক্ষমা চান। শনিবার (২২ আগস্ট) রাতে ওই টুইট করার পর অনেকে তাদের মতামত জানিয়েছেন।

টুইট বার্তায় ইংরেজিতে তিনি লিখেছেন, ‘প্রিয় রায়হান, মালয়েশিয়ান হিসেবে আমি লজ্জিত। দেশের কর্তৃপক্ষ আপনাকে অযথা কষ্টের মধ্যে রেখেছে। ক্ষমা করুন। অন্য কারও পক্ষ থেকে নয়, ব্যক্তিগতভাবে আমি এক মালয়েশিয়ান হিসেবে ক্ষমা চাইছি আপনার কাছে। আমি খুশি, আপনি নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। আশা করছি, আপনার ভালো দিন আসুক। সৃষ্টিকর্তা রহমত করুক, শুভ কামনা।’

এর আগে দেশটির বিভিন্ন নাগরিক সংগঠনও রায়হানের গ্রেপ্তারের প্রতিবাদ করেন। মালয়েশিয়ার আইনজীবীদের সংগঠন ল’ইয়ারস ফর লিবার্টি (এলএফএল) বিবৃতি দিয়ে বলে, রায়হানের বিপক্ষে অভিযোগ নিপীড়নমূলক। আল-জাজিরার প্রতিবেদনে তার বক্তব্যটি তারা দেখেছেন।

তারা বলেন, খুব সূক্ষ্মভাবে বিচার করলেও আইনের কোনো লঙ্ঘন ঘটেনি। কেবল অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে হতাশার কথা ব্যক্ত করেছিলেন রায়হান।

এলএফএল বলছে, রায়হানের বিরুদ্ধে অভিযোগ এবং ওয়ার্ক পারমিট বাতিল করা অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৯(১) (সি) ধারার পরিপন্থি। কারণ কেউ রাষ্ট্রবিরোধী কিছু বললেই ওয়ার্ক পারমিট বাতিল হতে পারে। কিন্তু রায়হান তেমন কিছু বলেননি। কাজেই তার বিরুদ্ধে অভিযোগ টিকবে না বলে সংস্থাটি মনে করে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9