‘আশরাফুলের মতো ক্রিকেট মেধা সাকিব-তামিমেরও নেই’

১৫ আগস্ট ২০২০, ০৯:০০ PM

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এদের কেউই ক্রিকেট মেধার দিক থেকে আশরাফুলের মতো নয়। সম্প্রতি এক লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

শাহরিয়ার নাফীস বলেছেন, আশরাফুলের ব্যাপারে একটা হতাশা আমার সবসময় কাজ করে। এটা ওকেও বলি, ওর সামনে সবাইকেই বলেছি। ওর যে মেধা, ওর যে সামর্থ্য ও দুর্ভাগ্যবশত তা ব্যবহার করতে পারেনি। আশরাফুল যদি তার মেধা কাজে লাগাতে পারত তাহলে বাংলাদেশের যত রেকর্ড সব ওর হওয়া উচিৎ ছিল।

জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে আর ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা টপ অর্ডার ব্যাটসম্যান নাফীস আরও বলেছেন, আশরাফুলের মতো মেধা নিয়ে দেশের ক্রিকেটে এখনও কেউ আসেনি। সাকিব, তামিম, মুশফিক কেউই মেধার দিক থেকে ওর মতো না। তবে আশরাফুল মেধার ব্যবহার ঠিকমত করতে পারেনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এ তারকা ব্যাটসম্যানকে টার্গেট করেই বিপদে ফেলে দেয় বুকিরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে পাঁচ বছর পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এই নিষেধাজ্ঞাই তার গৌরবময় ক্রিকেট ক্যারিয়ার ধংসের মধ্যে ফেলে দেয়। শাস্তি ভোগ শেষে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফেরা হয়নি তার।

জাতীয় দলের হয়ে ২০০১ সালের সেপ্টেম্বর থেকে সবশেষ ২০১৩ সালের মে পর্যন্ত ৬১টি টেস্ট,১৭৭টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আশরাফুল। দেশের হয়ে ২৬১ ম্যাচে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৬ হাজার ৬৫৫ রান। অধিনায়ক হিসেবে ৩৮টি ওয়ানডে, ১৩টি টেস্ট আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আশরাফুল।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9