ডিগ্রি-সমমানে উপবৃত্তির আবেদন শুরু রোববার

১৪ আগস্ট ২০২০, ০৯:০৮ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের আওতায় চলতি বছর স্নাতক (পাস) ও সমমান ডিগ্রি (পাস) স্তরের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। আগামী রোববার (১৬ আগস্ট) থেকে উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ।

গত সোমবার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষাবর্ষ ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বর্ষের) জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২০ সালে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

এতে আরও বলা হয়েছে, উপবৃত্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্ধারিত লিঙ্কে নিবন্ধন করতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এসব তথ্য সফটওয়্যারে যুক্ত করতে নির্ধারিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে তালিকা প্রকাশ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ফান্ডের আবেদন করতে এখানে ক্লিক করুন

ট্যাগ: বৃত্তি
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9