গৃহকর্মীকে কোরবানির পশু কিনে দিয়ে প্রশংসায় ভাসছেন মিম

০৩ আগস্ট ২০২০, ০৮:৪৩ AM

© সংগৃহীত

গৃহকর্মীর জন্য কোরবানির পশু কিনে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এটি নিয়ে একটি ছবি ফেসবুকে দিয়ে অনেকের ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও গৃহকর্মীদের কোরবানির পশু কিনে দেওয়ায় অনেকেই তার প্রশংসা করেছেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে গৃহকর্মী ও ড্রাইভারকে পশুর কিনে দিয়েছেন মিম। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন তিনি। পশুর পরিচর্যা করছেন এমন একটি ছবি ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। সেটি অনেকে ট্রল করেন।

তার জবাবে অনেকে হিন্দু হওয়া সত্ত্বেও গৃহকর্মীদের কোরবানি দেয়ার পশু কিনে দেওয়ায় অনেকেই তার প্রশংসা করেন। এছাড়া যারা ট্রল করেছেন তাদেরও জবাব দিয়েছেন।

ফেসবুক পোস্টে ছবিটি দিয়ে মিম লেখেন, ‘ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।’ বৈশ্বিক মহামারীর এই সময়ে নিরাপদে নিজ নিজ জায়গায় ঈদ উৎযাপন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মিম লেখেন, আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ঈদ পালন করবো। ছোট বোনকে মিস করবো। তবেপাশে আছেন মা, বাবা, ড্রাইভার ভাই এবং গৃহকর্মী। বাসার প্রিয় কর্মীদের উদ্দেশ্যে ক্ষুদ্র আয়োজন। জীবনে প্রথমবার ওদের জন্য কিছু করতে পেরে আনন্দ লাগছে বলেও জানান তিনি।

সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ে শীর্ষে মেসি, রোনালদো কত
  • ২৩ মে ২০২৬
স্কুলছাত্রীকে মাদকমিশ্রিত চকলেট খাইয়ে ‘ধর্ষণ’, ভিডিও দেখিয়ে…
  • ২৩ মে ২০২৬
তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৩ মে ২০২৬
এবার খরচ ছাড়াই মিলবে ইউটিউব প্রিমিয়ামের বিশেষ সুবিধা
  • ২৩ মে ২০২৬
কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081