ইসলাম ধর্ম গ্রহণ সেই রেবেকার, আগের ছবি পোস্ট না করার অনুরোধ

৩০ জুলাই ২০২০, ০৯:৩০ AM

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা। রোববার (২৬ জুলাই) রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি। ’

তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি। ’

ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন। এছাড়া তার কোনো ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনো ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনো অঙ্গ প্রকাশ পায় এমন কোনো ছবি কেউ যেন প্রকাশ না করে। ’

তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’

রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। গত মে মাসের ১৯ তারিখ কোহার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিবাহকার্য সম্পন্ন করেন।

১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় দুই বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুই বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন।

স্কুলছাত্রীকে মাদকমিশ্রিত চকলেট খাইয়ে ‘ধর্ষণ’, ভিডিও দেখিয়ে…
  • ২৩ মে ২০২৬
তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৩ মে ২০২৬
এবার খরচ ছাড়াই মিলবে ইউটিউব প্রিমিয়ামের বিশেষ সুবিধা
  • ২৩ মে ২০২৬
কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ মে ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081