লন্ডন গেলেন তামিম ইকবাল

২৫ জুলাই ২০২০, ০৩:১৮ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে তিনি রওয়ানা দেন। প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান।

জানা গেছে, প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ না দেখা গেলে ডাক্তারের কাছে যাবেন বাংলাদেশ অধিনায়ক।

মাসখানেক যাবত পেটের পীড়ায় ভোগাচ্ছে তামিম ইকবালকে। প্রায়ই পেটে অসহনীয় ব্যথা অনুভব করছেন। করোনার কারণে দেশের বাইরে গিয়েও চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই প্রথমে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দেশে পরীক্ষানিরীক্ষার পর স্থানীয় চিকিৎসকরা সেভাবে রোগ ধরতে পারেননি। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৩ মে ২০২৬
এবার খরচ ছাড়াই মিলবে ইউটিউব প্রিমিয়ামের বিশেষ সুবিধা
  • ২৩ মে ২০২৬
কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ মে ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ২৩ মে ২০২৬
রোনালদো কি পারবেন ষষ্ঠবারের চেষ্টায় বিশ্বকাপের সোনালি ট্রফ…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081