চলতি বছর ব্যালন ডি’অর পাবে না কেউ

২০ জুলাই ২০২০, ০৯:২৪ PM

© সংগৃহীত

চলতি বছর দেওয়া হচ্ছে না ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের কারণে উপযুক্ত পরিস্থিতি না থাকায় পুরস্কার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

গত এক দশকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার। বিশ্বে করোনার প্রকোপের কারণে চলতি বছরের মার্চের শেষদিকে সব ফুটবল লিগ বন্ধ হয়ে যায়। তবে এখন ধীরে ধীরে শুরু হচ্ছে।

এদিকে স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগও। আগামী আগস্টে নতুন ফরম্যাটে শুরু হওয়ার কথা ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় এই আসর। এরমধ্যে বিপত্তির কারণে ব্যালন ডি’অর পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের বলেন, ‘চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যে মানদণ্ডে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা হয়তো এবার কোনো ফুটবলারের মধ্যে পাওয়া যাবে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্কুলছাত্রীকে মাদকমিশ্রিত চকলেট খাইয়ে ‘ধর্ষণ’, ভিডিও দেখিয়ে…
  • ২৩ মে ২০২৬
তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৩ মে ২০২৬
এবার খরচ ছাড়াই মিলবে ইউটিউব প্রিমিয়ামের বিশেষ সুবিধা
  • ২৩ মে ২০২৬
কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস
  • ২৩ মে ২০২৬
কাভার্ড ভ্যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ মে ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081