১১ মাসে সুশান্তের কত টাকা খরচ করেছেন, জেরার মুখে রিয়া!

২০ জুলাই ২০২০, ১২:১৬ PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে আগেই মুম্বই পুলিশের ম্যারথন জেরার মুখে পড়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর এই মামলায় দ্বিতীয়বার জেরা করা হতে পারে এই বাঙালি অভিনেত্রীকে। সৌজন্যে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উঠে আসা তথ্য।

মাত্র ৩৪ বছরের বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে সবরকম ‘অ্যাঙ্গেল’ থেকে এই মামলার তদন্ত করছে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের পরিবার, বন্ধু সহ মোট ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।তারকার অর্থনৈতিক অবস্থার দিকটা খতিয়ে দেখতে তাঁর ইনভেসমেন্ট এবং ব্যাংক সংক্রান্ত নথিপত্র ঘেঁটে দেখছে পুলিশ। সুশান্তের মৃত্যুর পর থেকেই বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রিয়া। পুলিশ সূত্রে খবর, সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে খুব বেশি গড়মিল বা অস্বচ্ছতা না থাকলেও সেখান থেকে টাকা খরচ করেছেন রিয়া চক্রবর্তী। সেই হিসাবই জানতে চায় তদন্তকারীরা। গত ১১ মাসে ঠিক কোনও খাতে, কেন সুশান্তের টাকা ব্যাবহার করেছেন রিয়া, সেই তথ্য জানতে ফের একবার বান্দ্রা থানায় ডাকা হতে পারে রিয়া চক্রবর্তীকে,খবর জি নিউজ সূত্রে।

সুশান্তের কার্ড ব্যবহার করে শপিং করেছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের ডেবিট ও ক্রেডিট কার্ডে পিন, পাসওয়ার্ডের সমস্ত তথ্য রয়েছে রিয়ার কাছে। সূত্রের খবর গত বছর সেপ্টেম্বরে যখন ইউরোপ ট্যুরে গিয়েছিলেন এই চর্চিত প্রেমিক যুগল-সেই ট্যুরে যাবতীয় খরচ করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্ট থেকেই। সেই খরচের তথ্যই জানতে চায় মুম্বই পুলিশ। গত ১১ মাসে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ঠিক কত টাকা খরচ করেছেন রিয়া।

বৃহস্পতিবারই প্রথমবার প্রকাশ্যে নিজেকে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা বলে দাবি করেন রিয়া চক্রবর্তী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে রিয়া লেখেন, 'অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাস হল ওর আচমকা চলে যাওয়ার। আমার সরকারের প্রতি পূর্ন আস্থা রয়েছে। তবুও সঠিক বিচারের স্বার্থে আমি হাতজোড় করে প্রার্থনা করছি দয়া করে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক। আমি শুধু বুঝতে চাই কোন চাপে পড়ে এই ধরণের একটা সিদ্ধান্ত ও নিল। সত্যমেব জয়তে। বিনীত-রিয়া চক্রবর্তী'।

পাশাপাশি রবিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে রিয়াকে অনলাইনে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ায় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। সেই মামলারও তদন্ত শুরু করেছে পুলিশ।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9