সাকিবকে নিয়ে সেই প্রশ্নের জবাব দিলেন তামিম

১৫ জুলাই ২০২০, ১১:০৮ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালে গত মে মাসে বেশ আলোচিত ও জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারদের নিয়ে তামিমের লাইভ আড্ডা। সেখানে মাশরাফি, মুশফিক ছাড়াও ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের উইলিয়ামসনের মতো ক্রিকেট তারকারা যোগ দেন।

এমনকি ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরাও যুক্ত হয়েছিলেন লাইভে। তবে ঘোষণা হলেও আসেননি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তখন তামিমের লাইভে সাকিব আসেননি কেন, এমন প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা হয়। তামিম ও সাকিবের বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে কি না সে প্রশ্নও তোলেন অনেকে।

তখন বিষয়টি জানালেও বিস্তারিত কিছু বলেননি তামিম বা সাকিব। এবার সে বিষয়ে মুখ খুলেছেন তামিম। সম্প্রতি বিডিক্রিকটাইমের এক ফেসবুক লাইভে তামিমের কাছে এক ক্রিকেটপ্রেমী প্রশ্ন করেন, সাকিবের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে কিনা?

জবাবে তামিম বলেছেন, ‘আমাদের মধ্যে দূরত্ব তৈরির কোনো কথাই আসে না। লাইভে সাকিব কেন আসেনি তা স্পষ্টভাবে বলেই দিয়েছিলাম। সাকিব ব্যক্তিগত কারণে আসেননি। সে না আসলে সম্পর্ক খারাপ হয়ে যাবে- এটা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় না, আমাদের সম্পর্ক ভালো আছে কি নেই সেটা মিডিয়ার সামনে ব্যাখা করার দরকার আছে।’

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক আগের মতোই আছে। সাকিবকে ক্রিকেটার হিসাবে সম্মান করি, সেও তাই করে। সবসময় ওর ভালো চাই। এখানে বন্ধুত্ব খারাপ হয়ে যাওয়ার প্রশ্ন আসে না।’ এসময় তামিম সেই ভক্তকে প্রশ্ন করেন, আপনাকে আপনার বন্ধু বাসায় ডাকলে আপনি না গেলে কী সম্পর্ক নষ্ট হয়ে যাবে?

যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
close